× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৫১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৫৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গতকাল (সোমবার) আমাদের সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, তিনি এটার চেয়ারম্যান। এখানে অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি খুব পরিষ্কারভাবে— যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম—কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই!নোট অব ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানে জুলাই সনদে সই করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করেছে।

তবে সনদের সবগুলো বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। বিএনপিরও বেশ কিছু আপত্তি আছে। দলগুলো তাদের আপত্তির কথা তুলে ধরেই সনদে সই করেছে।

সেই আপত্তিগুলো উল্লেখ না করেই প্রধান উপদেষ্টার কাছে সনদ জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন—এটা আমি বলব, জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা।

তিনি আরও বলেন, অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার সংশোধন না করা হয়, তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে। এটি সংশোধন করার প্রয়োজন আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা