× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৬ পিএম

নেছারাবাদে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেছারাবাদে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দু’গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রায় একই সময়ে স্বরূপকাঠি পৌর শহরে দু’টি গ্রুপ আলাদা স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এবং পরে সংক্ষিপ্ত পথসভা করে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজারের সেনালী ব্যাংক এলাকা থেকে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. ফকরুল আলমের অনুসারী একটি গ্রুপের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অন্যদিকে,  বেলা ১১টার দিকে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের বলয়ের একটি গ্রুপ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। তারা শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে পথসভা করেন। এতে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বড় অংশের উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন,‘যুবদলের দুই গ্রুপ যে আলাদা আলাদা কর্মসূচি করেছে, তা আসলে মনোনয়ন প্রতিযোগিতার অংশ। সবাই নিজেদের শক্তি প্রদর্শন করছে। তবে বিএনপিতে কোনো গ্রুপিং নেই।’

পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন,

‘নেছারাবাদে যুবদলের কমিটি নেই বহু বছর। সামনে নতুন কমিটি হবে- তাই হয়তো নেতৃত্ব পাওয়ার আশায় এমন কর্মসূচি হয়েছে। আমি চেয়েছি, একত্রে প্রোগ্রাম করতে। কেউ অপরগতা প্রকাশ করলে কি করতে পারি। তিনি বলেন, তবে, আমাদের দলে কোনো বিভেদ নেই।’

অন্য মনোনয়ন প্রত্যাশী ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নেছারাবাদে যুবদলের কোনো কমিটি নেই। এজন্য পৃথক পৃথক কর্মসূচি হয়েছে। তাছাড়া আমি চেয়েছিলাম একত্রে প্রোগ্রাম করতে কেউ না এলে কি করার আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা