× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:৫৭ পিএম

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ

আলিফ হত্যা, মুহিব্বুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ এবং বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসহ একাধিক ঘটনার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন আশরাফুল ইসলাম নাদিম, মুহাম্মাদ মুযাক্কির হুসাইন, মো. বরকতুল্লাহ, শেখ মুদ্দাছির তুসি, মো. কামরুজ্জামান, মো. জাকির হুসাইনসহ স্থানীয় ছাত্রনেতা ও মুসল্লিরা।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বিচার বিচার বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই’, ‘ইসকনের ঠিকানা—এই বাংলায় হবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, সংগঠনটি ইসলাম ও মুসলমানদের অবমাননা করে আসছে, যা দেশের শান্তিপ্রিয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সংগঠনটির কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতাকে বিনষ্ট করছে। অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় বমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা