× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় সৎ লোক ছিলেন: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্র্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৭:০৭ পিএম

জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় সৎ লোক ছিলেন:  মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এ দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চেয়ে সৎ লোক আমরা পাইনি। পাঁচ বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মৃত্যুর পর দেখা গেল ব্যাংকে তার কোনো টাকা নেই, একখণ্ড জমিও নেই। কোনো ধরনের আত্তীকরণ, স্বজনপ্রীতি তিনি করেননি। তিনি আমাদের আদর্শ, তাকে অনুসরণ করেই আমরা রাজনীতি করি।

বিগত সরকারের আমলে অবর্ণনীয় দুর্নীতি, অবিচার, অনিয়মকে আলোকপাত করে তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন তজুমদ্দিনে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে, কামিল মাদ্রাসাসংলগ্ন পৌর ঈদগাঁ ময়দানে লালমোহন উপজেলার আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিয়াতুল মোদারেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে, জামিয়াতুল মোদারেছিনের সিনিয়র সহসভাপতি মাওলানা হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, ডা. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটুওয়ারী, জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা