× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টারা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৯:১২ পিএম

উপদেষ্টারা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব ভাইÑ প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।

আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না। এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন নাÑ যার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখেÑ যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। 

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবেÑ এটা ধরেই আমরা এগুচ্ছি ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না। সেই দলের পক্ষে নির্বাচনে জিতা সম্ভব না। সুতরাং, কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবেÑ হুঁশিয়ারি দেই, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।

নিজের দলের প্রতি রুমিন বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে। 

আমাদের আগামীর বাংলাদেশ হবেÑ চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ। 

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা