× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্ফোরক মামলায় আ.লীগের নেতা গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. রুমান মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২.৩০ মিনিটে উপজেলার ধরমন্ডল বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে নাসিরনগরে সংঘটিত সহিংস ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে থানায় গত বছরের ২ সেপ্টেম্বর মামলা দায়ের হয়। ওই মামলার ৬৬ নম্বর আসামি ছিলেন রুমান। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধরমন্ডল ইউনিয়নের সেক্রেটারি একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু। এছাড়া গ্রামে মানুষের জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রুমানকে গ্রেপ্তার করায় ধরমন্ডল ইউনিয়নের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বাজারে সকাল বেলায় মানুষ মিষ্টি মুখ করেছে।

নাসিরনগর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর এসআই কামাল জানান, বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি রুমানকে গ্রেপ্তারের কার্যক্রম শেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা