× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে গিয়ে নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং পরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, নুরুল হক নুরের অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। তাকে শিগগিরই জার্মানিতে চিকিৎসার জন্য পাঠাতে সরকারি পদক্ষেপ নেওয়া উচিত।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হলে পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা