× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৬ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২ এএম

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন:  স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোটকেন্দ্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী ও এপিবিএনও দায়িত্বে থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে, আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ঘটনা সরকার খতিয়ে দেখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার। এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।

সিলেটের সাদা পাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।

এর আগে তিনি বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তর, সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা