× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে: ডা. তাহের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ২২:৫৪ পিএম

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরনো ধাঁচে নিয়ে যাবে। আমরা যে ভোরের আলো দেখেছি, সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর একটি কনফারেন্স হলে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গোষ্ঠী পূর্ণ সংস্কার না চেয়ে নির্বাচন চাচ্ছে। যদি পূর্ণ সংস্কার না হয়ে নির্বাচন হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ‘হ্যাঁ, না’ ভোট করেছিলেন, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। পরে যে রাজনৈতিতে আসলেন সেটাও ছিল না। প্রোক্লেমেশনের মাধ্যমেই তো হয়েছে। শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে অনুসরণ করে এবারে যে সমস্ত সংস্কারে আমরা (বিএনপি, জামায়াত, এনসিসি ও ইসলামী দলগুলসহ অন্যান্য দল) একমত হয়েছি, সেটাকে ইতির মাধ্যেমে আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনারা পজিটিভ ভূমিকা রাখবেন।

এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না। 

ডা. তাহের বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা