× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৮:১৬ পিএম

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স– মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আগামীকাল ২২ আগস্ট ঢাকা ত্যাগ করবেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দলটির মিডিয়া সেল সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে নাহিদ ইসলাম একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন। সেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এই সফরে তিনি মূলত আলোচনা করবেন গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের সক্রিয় সম্পৃক্তি এবং জুলাই বিপ্লবে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে।

২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা