বাসাইল ( টাংগাইল) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৩:৫৩ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান, তার শিক্ষাই হলো জাতির সাথে আর প্রতারণা না করা। অথচ আমরা এখনো জাতির সাথে প্রতারণা করে যাচ্ছি। একদিকে পিআরের কথা বলছেন, অন্যদিকে ৩০০ আসনে মনোনয়ন চাচ্ছেন। পিআরের কথা বললেতো কোনো আসনে মনোনয়ন দেওয়ার কথা না। আগে জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। তা না হলে গণঅভ্যুত্থানের চেতনা ভুলণ্ঠিত হবে।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাসাইল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান শুরসহ অন্যরা।