বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:১৬ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না। তারা নানা ধরনের পরিবেশ ঘোলা করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি বলেন, এ ব্যাপারে সরকারের কঠোর হওয়া উচিৎ, কঠিন হওয়া উচিত। সেই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।