× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: রিতা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৮:৪২ পিএম

মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: রিতা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, আগামী নির্বচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তাই আগামীতে ধানের শীষে ভোট দিতে মানিকগঞ্জবাসী মুখিয়ে রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মানিকগঞ্জের সাটুরিয়ার জুলাই অভ্যুত্থান শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আফরোজা খান রিতা বলেন, দেশের সূর্য সন্তানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া করতে এসেছি। তার পরিবারের পক্ষ থেকে দুটি দাবি ছিল। তার একটি সাদ চত্বর- সেটা আমরা করেছি। আরেকটি দরগ্রাম কলেজের নতুন ভবনের নামকরণÑ সেটা পরবর্তীতে করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায়। যার নেতৃত্বে দেবেন তারেক রহমান। আশা করছি, আগামী নির্বাচনের আগেই মানিকগঞ্জে নির্বাচনী আসন পুনরায় বিন্যাস হয়ে চারটি হবে। তাহলে মানিকঞ্জবাসী সকল সুযোগ-সুবিধা পাবে। আর সম্প্রতি আগের তিন আসন ঠিক রেখেছে সেটা বৈষম্য করা হয়েছে।

কবর জিয়ারত ও দোয়ার সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জে জুলাই-আগস্টে শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা ড. শফিকুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জজামান, যুবদলের আহবায়ক আমীর হামজা, শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা