× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগদায় দুই বাইকে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৭:১২ পিএম

শনিবার বেলা আড়াইটার দিকে মুগদায় এ মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয় । ছবি : প্রবা

শনিবার বেলা আড়াইটার দিকে মুগদায় এ মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয় । ছবি : প্রবা

রাজধানীর মুগদায় দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে একদল যুবক। এ ছাড়া তারা একটি মাইক্রোবাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে দিয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটানোর সময় আশপাশে লোকজন ছিল। বিএনপি নেতাকর্মীদের আনাগোনা ছিল। একটু দূরেই বিএনপির মিছিল চলছিল। আগুন লাগার পর মিছিলটি দ্রুত সরে যায়। আরেক পাশে ছিল পুলিশ। প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিকও ছিলেন কাছেই। পুলিশ ও সাংবাদিক এগিয়ে গেলে আগুন দেওয়া যুবকরা পালিয়ে যান।

তবে কে বা কারা আগুন দিয়েছে তাদের পরিচয় বলতে পারেননি সেখানকার কেউ।

জুবায়ের মিয়া নামে একজন পথচারী ঘটনাস্থলের কাছেই ছিলেন।

তিনি বলেন, ‘সড়কজুড়ে বিএনপির নেতাকর্মীরা চলাচল করছিল। হঠাৎ গলির ভেতর থেকে একদল যুবক এসে দুটি মোটরসাইকেলের আরোহীদের নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে আগুনে জ্বলে যায় বাইক দুটি। এ সময় ইট ছুড়ে একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে তারা পালিয়ে যায়।’

পুলিশ এ বিষয়ে এখনও কিছু বলেনি।

সবুজবাগ থানার ডিউটি অফিসার আজমিন বলেন, আগুনের খবর পেয়ে ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়েছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এখনও থানায় বিস্তারিত তথ্য আসেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা