× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে এনসিপিতে আ.লীগের লোকজন, কমিটি স্থগিত

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১২:৫৬ পিএম

শেরপুরে এনসিপিতে আ.লীগের লোকজন, কমিটি স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটি গঠনের তিন দিনের মাথায় তা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও নালিতাবাড়ীর দায়িত্বপ্রাপ্ত নেতা আলমগীর কবির মিথুন।

তিনি জানান, ৩১ সদস্যবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি আপাতত স্থগিত করা হয়েছে। কমিটিতে কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ এসেছে এবং কিছু নাম ভুলবশত যুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কমিটিতে অনুমতি ছাড়াই নাম ব্যবহার এবং ভুল তথ্য উপস্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শারমিন আক্তার নামে এক শিক্ষানবিস আইনজীবী। তিনি অভিযোগ করেন, কমিটিতে অ্যাডভোকেট সামিয়া সুলতানা শারমিন নামে আমাকে যুক্ত করা হয়েছে, যা আমি জানতাম না।

কমিটিতে আরও বিতর্ক সৃষ্টি হয় প্রধান সমন্বয়কারী হিসেবে গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আহম্মেদ, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকি এবং পরিচিত আওয়ামী লীগ কর্মী সঞ্জয় রায়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে একে ‘আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটি স্থগিত করা হয়েছে। এখন থেকে নালিতাবাড়ী উপজেলার কার্যক্রম জেলা শাখার তত্ত্বাবধানে চলবে। ভবিষ্যতে পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা