কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:২১ পিএম
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।
শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি বলে নিশ্চিত করেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিএনপির রাজনীতিবিদ আনোয়ারুল আজিম ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা ১০ (লাকসাম-মনোহরগঞ্জ) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।