× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৭:৪২ পিএম

সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সমকালকে বলেন, জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনও জানানো হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা