প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১০:১৩ এএম
চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গেস্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে মির্জা ফখরুলের। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইল্যান্ড গিয়েছেন তিনি।