× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫ ১৯:১২ পিএম

ঈদ উপহার দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। প্রবা ফটো

ঈদ উপহার দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। প্রবা ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (৩০ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পল্লবী ৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা শহীদ সানি ও আহত সোহেলের পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এ নেতা।

আমিনুল হক বলেন, শহীদ হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এ পরিবার এর পাশে থাকব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সকল শহীদ পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়াসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এদিন দুপুরে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আমিনুল হক। এ ছাড়া তিনি অসহায় নারী পুরুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা