শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৬ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ জামায়েতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার পর ৫৩ বছর চলে গেছে। এ ৫৩ বছরে জাতির যে প্রত্যশা ছিল তা পূরণ হয়নি। এ দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সামনে স্বাধীনতা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে মুক্ত করতে হলে এ দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদের অভিনন্দন ও সেলুট জানাই। টানা সাড়ে ১৫ বছর আামাদের ওপর অনেক জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটাকে মুক্ত করার জন্য। গত সাড়ে ১৫ বছরে তা পারিনি। কিন্তু সেই সমস্ত দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে।’
তিনি বলেন, এ দেশে যে উন্নয়ন হয়েছে তা কারো বাপের টাকায় নয়। এ টাকা জনগণের টাকা। বিদেশ থেকে যে ঋণের টাকায় উন্নয়ন করা হয় সে ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর মাথায়ও পড়ে। ১০ টাকার কাজের জায়গায় ১০০ টাকার বাজেট করা হয়। সে কাজের সময় ক্ষেপণ করে জনদূর্ভোগ সৃষ্টি করা হয়। সে কাজে বাজেট বৃদ্ধি করে সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে।’
জামায়াত আমীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে তারা নিজেরাও পালিয়ে গেছে। তারা দুর্নীতি, অপকর্মের জন্য বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও নিরাপদ মনে করেনি। তাই তারা দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা যেতে পারেনি তারা প্রশাসনের জালে ধরা পড়ছে।
শফিকুর রহমান বলেন, ‘যুদ্ধ অপরাধ মামলার মিথ্যা অভিযোগে ১১ জন নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন এটিএম আজহারুল ইসলাম তিনি ও ফ্যাসিবাদের নির্যাতনের স্বাক্ষী হয়ে কারাগারে রয়েছেন। তাকে এখনো মুক্ত করা যায়নি। এ জন্য আমি সরকারকে বলেছি আমাকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হোক। তাকে কারাগারে রেখে আমি বাইরে থাকতে চাইনিা।’
তিনি আরও বলেন, ‘ইতিহাস থেকে সকল রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিৎ। স্বৈরচারীরা কখনও ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তারা ইতিহাসের আস্থা কুড়ে নিপতিত হয়। এখন সময় এসেছে সকল জাতি-ধর্ম-বর্ণ সকলে মিলে আল্লাহর বিধান অনুযায়ী সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করা।’
শরীয়তপুর জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়েতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, শরীয়তপুর জেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহা. আ. রব হাসেমী, শরীয়তপুর জেলার ছাত্র শিবির সভাপতি মো. সাখাওয়াত কাওসার প্রমুখ।
এর আগে ডা. শফিকুর রহমান আজ সকাল ৮টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ভেদরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে একটি গাড়িতে করে সভাস্থলে যান। সেখানে তিনি প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন। সভাশেষে তিনি প্রায়ত শিবির সদস্য শহীদ বেলাল হোসেনদের বাড়ি ভেদরগঞ্জের মহিষকাদি গ্রামে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শহীদ বেলাল এর স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। বাংলাদেশ জামায়েতে ইসলাম আমীর এরপর সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারেযোগে সখিপুর থানার চরভাগায় গিয়ে একটি পথসভায় যোগদান করেনে।