× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালবাহানা বাদ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : মিন্টু

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সংস্কারের নামে তালবাহানা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। 

তিনি বলেন, নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই বর্তমান সরকারের। যত দিন যাবে তত সরকারের ভেতর নানা ষড়যন্ত্র শুরু হবে। ষড়যন্ত্রের আগেই তিনি নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিএনপি ও তার অঙ্গসংগঠন জোরালো ভূমিকা পালন করেছেন। তাদের সক্রিয় ভূমিকায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। সুতরাং বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়।

তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করে আসছে। বিএনপি নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে। তাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে।

মিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দীর্ঘদিন কারাভোগ করেছেন। অনেক অত্যাচার সহ্য করেছেন। সুতরাং তাকে বাদ কোনো নির্বাচনই গ্রহনযোগ্য হবে না। তার নির্দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত, সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এই কেন্দ্রীয় নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম , মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামন সরকার রোকন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা