× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না : দুদু

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫২ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংগঠনিক সভায় যোগ দেন। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংগঠনিক সভায় যোগ দেন। প্রবা ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না। বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে, তারা নিষ্কলুষ ও পরিশুদ্ধ হবে। তারা এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যা-ই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে এবং যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রত্যাশায়, স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায়। আমরা (বিএনপি) বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।’

তিনি বলেন, ‘এই যে লড়াই ১৭ বছরের, সেই লড়াই যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয়, সেজন্য সারাদেশে বিভিন্ন জেলায়, থানায় ও উপজেলায়, যেখানে সম্মেলন হয়নি, সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছে, যদিও ঠাকুরগাঁও জেলাতে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবে হয়েছে; এরই মধ্যে একটি থানার সম্ভবত সম্মেলন হয়েছে, আর আগামী মাসেই আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন করতে পারব।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখানকার যারা নেতাকর্মী আছেন, যারা সংগঠক আছেন তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা, স্থানীয় কথা, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই। এসব বিবেচনায় সাংগঠনিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা