× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই সময়ে উপদেষ্টা হাসান আরিফের প্রয়োজন ছিল : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম

এই সময়ে উপদেষ্টা হাসান আরিফের প্রয়োজন ছিল : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় উপদেষ্টার মৃত্যুরে বিষয়টিকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তবে এতে সংস্কার কার্যক্রম বন্ধ হবে না বলে মনে করেন তিনি।

পাশাপাশি শোক বার্তায় তিনি উপদেষ্টার পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, বিকালে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা