× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থায়ী কমিটির বৈঠক

অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২৩:১০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে; তাতে সাড়া দেবে বিএনপি।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সূত্রে জানা যায়, বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে।  অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা  জনগণের কাছে তুলে ধরতে চায়। এ জন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। রাষ্ট্র নিয়ে দলের চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে ১০ সাংগঠনিক বিভাগে ৩১ দফার ওপর কর্মশালা করবে বিএনপি, যার প্রথমটি গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়। ডিসেম্বর মাসজুড়ে এসব কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল।

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের ওপর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বিএনপিসহ ২২টি রাজনৈতিক দল ও জোটের কাছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব চেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

রাষ্ট্র কাঠামো মেরামতে ইতোমধ্যে ১৫টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনকে সহায়তা করতে বিএনপির পক্ষ থেকেও গত মাসের শুরুতে ছয়টি ‘ছায়া’ কমিটি গঠন করা হয়। এসব কমিটি পুরোদমে কাজ করছে। গত ১৫ নভেম্বর ‘পুলিশ সংস্কার প্রস্তাবনা’ বিএনপির দলীয় ফোরামে জমা দেয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের কমিটি।

বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা