প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
এলবার্ট পি কস্টা
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) জাতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি দায়িত্বভার গ্রহণ করে দেশের সব ইউনিয়ন পরিষদ সদস্যকে ধন্যবাদ জানান।
পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণ সাধন ও উন্নত সেবা প্রদানে সর্বোচ্চ মনোনিবেশ এবং নিজ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করে সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।