× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৩:১৪ পিএম

শামা ওবায়েদ। ফাইল ফটো

শামা ওবায়েদ। ফাইল ফটো

দীর্ঘ আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। গত ২১ আগস্ট নগরকান্দায় শহিদুল ইসলাম বাবুলের শো-ডাউন ও পথসভাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। এই ঘটনায় দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএনপির হাইকমান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা