× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে চুমকি-শিলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৯:৪০ পিএম

মেহের আফরোজ চুমকি (বামে) ও শাবনাজ জাহান শিলা।

মেহের আফরোজ চুমকি (বামে) ও শাবনাজ জাহান শিলা।

মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক পদে শাবনাজ জাহান শিলা নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। বেলা ৩টার আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হন প্রধান অতিথি শেখ হাসিনা। 

এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। 

এ ছাড়া সংগঠনের ৭২টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় সম্মেলনের। 

মঞ্চে ওঠার পর শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্য নেতারা। প্রধানমন্ত্রীকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। 

তার আগে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা। সংগঠনের সহসভাপতি বনশ্রী বিশ্বাস পবিত্র গীতা থেকে পাঠ করেন। সংগঠনের সদস্য বাসন্তি চাকমা ত্রিপিটক থেকে পাঠ করেন। সংগঠনের সদস্য দিপীকা সমারদার বাইবেল থেকে পাঠ করেন। 

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা