প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১১:২৯ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১১:৩৮ এএম
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফির পদত্যাগ। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন শাফিউল ইসলাম। শুক্রবার (১ নভেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
এ উপলক্ষে তিনি রংপুর নগরের দর্শনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাফিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে তা সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লব এগিয়ে নিতে দলের সব পদপদবি থেকে পদত্যাগ করছেন তিনি।
শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সঙ্গে তিনি রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।