× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৩:২৮ পিএম

সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। প্রবা ফটো

সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। প্রবা ফটো

সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনকে কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ করা হয়েছে। তিনি বিএনপির এই অঙ্গসংগঠনের  যুগ্ম সাধারণ সম্পাদক  ছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা  গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। একই অভিযোগে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদেরও দলের সব পদ স্থগিত করা হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা