× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্র পুনঃস্থাপনে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে : ববি হাজ্জাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৫:৩৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৫:৫২ পিএম

রাজধানীর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের একদফা আন্দোলনের অন্যতম দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মতবিনিময় সভা। প্রবা ফটো

রাজধানীর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের একদফা আন্দোলনের অন্যতম দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মতবিনিময় সভা। প্রবা ফটো

গণতন্ত্র পুনঃস্থাপনে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের একদফা আন্দোলনের অন্যতম দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মতবিনিময় সভায়, দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সবাই জোর দেন। দেশের কোথাও কোনো দুষ্কৃতকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরও বলা হয়, সবকিছুর ওপর সবাইকে দেশকে অগ্রাধিকার দিতে হবে। কারও দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে সব দল ও শ্রেণিপেশার নেতাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ছাত্র-জনতার ঐক্যকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনায় ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, একটি গণতান্ত্রিক, স্বাধীন, এবং স্বচ্ছ বাংলাদেশ গড়ে তোলা। আমরা সবাই একসঙ্গে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিশ্চিত করে, দেশের গণতান্ত্রিক কাঠামো পুনঃস্থাপনে সফল হব। আমাদের একত্রিত প্রয়াসেই দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করে একটি স্থিতিশীল এবং সুশাসিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, এই সহযোগিতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় আরও অংশ নেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান এবং আনসার আলী দুলাল।

এনডিএমের পক্ষে দলের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা