× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা সংস্কারের দাবি ন্যায্য : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৮:০৭ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৮:৫১ পিএম

 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

আর পানি বেশি ঘোলা না করে অবিলম্বে কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রবিবার (৭ জুলাই) বিকালে এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, ‘উচ্চ আদালতের অজুহাত দিয়ে কোটা সংস্কারের ন্যায্য ও যৌক্তিক দাবিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোটা সংস্কারের বিষয়টি কোনো আইনি সিদ্ধান্তের বিষয় নয়, এটা মূলগতভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। একারণে ২০১৮ সালে ব্যাপক আন্দোলনের মুখে রাজনৈতিক সিদ্ধান্তে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল।’

তিনি বলেন, ‘আন্দোলনকারী ছাত্র তরুণেরা কেউই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার কথা বলেনি, এখনও কেউ বলছে না। দাবি হচ্ছে, স্বাধীনতার ৫৪ বছর পর মুক্তিযোদ্ধা কোটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। একই সঙ্গে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থাও প্রয়োজনীয় পর্যালোচনা করে পুনর্বিন্যস্ত করা প্রয়োজন।’  

তিনি আরও বলেন, ‘চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতা যে প্রধান বিবেচনা, এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা বা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই। মেধা ও যোগ্যতাকে মানদণ্ড ধরে সমগ্র কোটা ব্যবস্থার সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে।’

বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ছাত্র তরুণ তথা জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে এরকম নির্বিকার থাকতে পারে না। সরকার ও সরকারি দলকে জেদ, দম্ভ ও উন্নাসিকতা পরিহার করে দ্রুত কোটা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুমে ফিরতে পারে।

একইসঙ্গে তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতিও নৈতিক সমর্থন ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া ‘প্রত্যয়’ পেনশন স্কিম প্রত্যাহার করারও দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা