× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব মামলায় আগাম জামিন পেলেন যুবদল নেতা নয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৮:২১ পিএম

রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় আগাম জামিন পেলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় আগাম জামিন পেলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন থানায় করা মামলার আগাম জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

বুধবার (৩ জুলাই) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।

রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা হয়।

এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা