আরিফুল আমিন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১০:০০ এএম
আপডেট : ১৯ মে ২০২৪ ১১:১৬ এএম
রাজধানীর ফার্মগেট এলাকার শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) উদ্যান চত্বরে ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশজুড়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ফার্মগেটের ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যানসহ ঢাকার অন্যান্য উদ্যান দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।