আরিফুল আমিন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৩:১২ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম
বসন্তবরণ, ভালোবাসা দিবস কিংবা অন্য দিবসে বাড়তি চাহিদা থাকে ফুলের। তেমনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে চাহিদা বেড়েছে ফুলের। এই সুযোগে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ফুলের দাম। স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি দামে ফুল বিক্রি হচ্ছে। শাহবাগ, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন ফুলের বাজারে বেড়েছে ফুল বিক্রি। লাল, হলুদসহ নানা রঙের চোখ জুড়ানো তাজা ফুলে সেজেছে রাজধানীর ফুলের দোকানগুলো।
ছবিগুলো রাজধানীর শেরেবাংলানগর ফুলবাজার থেকে তোলা।