প্রবা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৩:৫৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৪:২১ পিএম
দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও তরুণ। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। মর্মান্তিক ওই ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ।
শনিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী সিউলে ওই উৎসবে যোগ দেওয়ার জন্য একটা সরু রাস্তা দিয়ে প্রচুর দর্শনার্থী ঢুকে পড়লে এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ভয়াবহ সে দুর্ঘটনার কিছু ছবি দেখে নেওয়া যাক...
সিউলের ইথেওন এলাকায় হ্যামিলটন হোটেলের কাছে একটি সরু গলিতে প্রচুর মানুষ ঢুকে পড়ে। ছবি: বিবিসি
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কিছু তরুণ-তরুণী। যাদের বেশিরভাগই নারী এবং অধিকাংশই ২০ বছর বয়সের। ছবি: বিবিসি
জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ছবি: বিবিসি
সেই সরু গলি যেখানে মারাত্মক ওই পদদলনের ঘটনা ঘটে। ছবি: বিবিসি
ঘটনাস্থলে পড়ে আছে দুর্ঘটনার শিকারদের হ্যালোইন উৎসবে পরা মুখোশ। ছবি: বিবিসি
শোকাহত স্বজনেরা জড়ো হয়েছেন হতাহতদের চিহ্নিত করতে। ছবি: বিবিসি