আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৫:২০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৫:৩৩ পিএম
শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ রবিবার। এ উপলক্ষে সকাল ৯টা ৫৮ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা এবং সন্ধিপূজা। বেলা ১১টায় গোপীবাগের রামকৃষ্ণ মাঠে হয় কুমারী পূজা। বিকাল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হবে সন্ধিপূজা।
মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। ছবিগুলো রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠান থেকে তোলা।