আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩১ পিএম
এডিস মশা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামে। এতে বড় বিপদ দেখছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। তারা বলছেন, গ্রামগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া আরও মুশকিল হবে। অন্যদিকে, ঢাকার হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। ডেঙ্গু ওয়ার্ডে ফাঁকা দেখা গেছে শয্যা। সোমবার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রী।