রাকিবুল ইসলাম প্রিন্স
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২০:৩৬ পিএম
শামুকখোল পাখির রাজ্য হয়ে উঠেছে বগুড়ার বিহারহাট। এখানকার বেশ কয়েকটি শতবর্ষী গাছ পরিযায়ী পাখির আবাসস্থল। ২০১২ সালের দিকে বিহারহাট ও এর আশপাশে ১৫ থেকে ১৬টি বড় বটপাকুরসহ নানা প্রজাতির গাছ ছিল। তখন থেকেই শামুকখোল (অতিথি পাখি) পাখি আসতে শুরু করে বিহারে।