চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২ ১৯:২৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২২ ১৯:৩০ পিএম
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে জশনে জুলুস বের হয়। নগরের মুরাদপুর, জামালখান, ওয়াসা মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর হয়ে দুপুরে মাদ্রাসা মাঠে এসে এটি শেষ হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। ছবি: প্রবা