আরিফুল আমিন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৬:৩১ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৮:০৭ পিএম
দৃষ্টিনন্দন কারুকাজে গড়া লালবাগ দুর্গের মুঘল হাম্মামখানা। ওপরে গম্বুজাকৃতির জায়গায় বৃত্তাকার ফুটো দিয়ে অন্ধকারের ভেতরে ঠিকরে পড়ত দিনের আলো, আর চারদিক দিয়ে ছিল বাতাস ঢোকার ব্যবস্থা।
কিন্তু নানা সময়ে সংস্কারের ধারাবাহিকতায় সেই ফুটো বন্ধ করে ভেতরে লাগানে হয়েছিল বৈদ্যুতিক বাতি, আটকে দেওয়া হয়েছিল নির্মল বায়ু ঢোকার সব পথ। নতুন এক উদ্যোগে এই পুরাকীর্তি সংস্কার করা হয়েছে। ফেরানো হয়েছে মুঘল আমলের সেই ঐতিহাসিক কারুকাজ।