ইন্দ্রজিৎ কুমার ঘোষ
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৯:১৫ পিএম
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ জুন) দুপুরের এ সমাবেশকে কেন্দ্র করে সড়কে আটকা পড়ে যানবাহন। এতে বিপাকে পড়েন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা।