সৈয়দ আরিফ
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১১:২৩ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১২:১৫ পিএম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ নিঝুম দ্বীপ। ২০০১ সালের ৮ এপ্রিল সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্বনাম চর-ওসমান, বাউল্লার চর। আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলতেন।