আবদুল কাইয়ুম
প্রকাশ : ১০ মে ২০২৩ ১১:৩৮ এএম
আপডেট : ১০ মে ২০২৩ ১২:০৫ পিএম
ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মসজিদটির স্থাপত্যশৈলী বলছে, খানজাহান আলীর হাত ধরেই নির্মিত হয়েছে এ মসজিদ। ধারণা করা হয়, তিনি ১৫ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল বর্তমান ভারতের ঝাড়খণ্ড প্রদেশের রাজমহল শহর থেকে। এটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য স্থাপনাগুলোর অন্যতম।