মো. ইকবাল হোসেন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১৩:২৩ পিএম
মোহনচূড়া (Upupa epops) বাংলাদেশের একটি বিরল পাখি। তবে এশিয়া ও ইউরোপে এটি প্রচুর দেখা যায় এবং এটি বিলুপ্তির শংকামুক্ত। এর অন্যান্য নাম হুদহুদ, কাঠঠোকরা, কাঠকুড়ালি ইত্যাদি। এটি মেঠো পাখি, গ্রামে ঘরবাড়ির আঙ্গিনায় দেখতে পাওয়া যায়। বাসা করে গাছের কোটরে, পুরনো দেয়ালের ফাঁক-ফোঁকরে। পাখিটির নামকরণ 'মোহনচূড়া' দিয়েছেন কথাসাহিত্যিক বনফুল। এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর, এর ঝুঁটি ও পাখার সৌন্দর্য একে বিশেষায়িত করেছে। উত্তেজিত হলে পাখিটি ঝুঁটি প্রসারিত করে। বাদামি পালকের মাথাটা কালো।
লম্বা ঠোঁট মাঠের গর্তে ঢুকিয়ে বিভিন্ন কীট-পতঙ্গ, পোকামাকড় বের করে এনে খায়। এর প্রজনন মৌসুম মার্চ থেকে জুন।
ছবিগুলো সম্প্রতি লাউয়াছড়া প্রাকৃতিক বন থেকে তোলা।