× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের মধু

আশিকুর রহমান

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১১:৫৩ এএম

সুন্দরবনে ১ এপ্রিল শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। ওই দিন দুপুরে সাতক্ষীরা রেঞ্জ এলাকায় মধু আহরণের মধ্য দিয়ে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী বন অফিসসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মৌয়ালদের প্রশিক্ষণের পর মধু আহরণের অনুমতিপত্র দেওয়া হয়। এ পাস নিয়ে মৌয়ালরা গভীর বন থেকে মধু সংগ্রহ করছেন।

বন বিভাগের তথ্যমতে, এ বছর সুন্দরবনে ৩ হাজার কুইন্টাল বা ৩ লাখ কেজি মধু ও ৮০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২০০ কুইন্টাল মোম। ১৮৬০ সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করা হয়। বনসংলগ্ন একটি ক্ষুদ্র গোষ্ঠী বংশ পরম্পরায় মধু সংগ্রহ করে আসছে। এদের মৌয়াল বলা হয়। সবচেয়ে বেশি মধু পাওয়া যায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। সাতক্ষীরার রেঞ্জ থেকে তোলা ছবি।

সুন্দরবনের মধু
সুন্দরবনের মধু
সুন্দরবনের মধু
সুন্দরবনের মধু
সুন্দরবনের মধু
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা