নিতিশ সানা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৫:১১ পিএম
চৈত্র সংক্রান্তির চড়ক পূজার জন্যে শিব গাজনের নাচ দেখিয়ে খুলনার পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামের সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে গিয়ে তোলা হচ্ছে মাগন। বারো মাসে তের পার্বণের এই দেশে শিব-পার্বতীর গাজনের নাচ আগের মতো তেমন দেখা যায় না। তবে চড়ক পূজাকে কেন্দ্র করে অনেকেই তাদের পূর্বপুরুষের পুরনো ধর্মীয় লোক ঐতিহ্য ধরে রেখেছেন। গাজনের নাচ দেখে ভক্ত ও পূণ্যার্থীরা তাদের মনের বাসনা পূরণ, নিজ সংসার এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মুক্ত হাতে হাসি মুখে যা দেন তা দিয়েই চড়ক পূজা সম্পন্ন করা হয়।