আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:৪২ পিএম
কাগজের মূল্যবৃদ্ধির কারণে কমে আসছে লাল ফিতার টালি খাতা তৈরির কাজ। কমেছে চাহিদাও, তবু থেমে নেই প্রকৃতির নিয়ম, বছর ঘুরে আসছে বাংলা নবর্বষ ১৪৩০ সাল। এ নতুন বছরের আগমনি বার্তায় বিভিন্ন কারখানায় চলছে লাল ফিতার টালি খাতার বাইন্ডিংয়ের কাজ। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে পুরোনো সব গ্লানি মুছে লাল ফিতার টালি খাতায় শুরু হবে নতুন করে হিসাবনিকাশ। নতুন আয়োজন নিয়ে সাজিয়ে তোলা হবে বেঁচে থাকার নতুন স্বপ্ন। ছবিটি রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার জিন্দাবাহার লেন এলাকা থেকে তোলা।