× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতারে চাই মামা হালিম

আরিফুল আমিন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৭:৩৩ পিএম

ঢাকাবাসীর কাছে পাঁচ দশক ধরে  হালিমের জন্য বেশ পরিচিত একটি নাম ‘মামা হালিম’। ১৯৭২ সালে কলাবাগান খেলার মাঠের বিপরীত পাশে এ হালিমের দোকান চালু করেন দীন মোহাম্মদ। রাজধানী ছাড়িয়ে মামা হালিমের নাম এখন ঢাকার বাইরেও। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মুখরোচক এই হালিমের স্বাদ নিতে। বিশেষ করে রমজানে এর চাহিদা বেড়ে যায় বহুগুণে।

স্বাধীনতার আগে দীন মোহাম্মদ কাজ করতেন একটি খাবারের দোকানে। সেখানে এক বিহারী ওস্তাদের কাছ থেকে হালিম রান্নার কৌশল শিখেন তিনি। এরপর নিজেই হালিম বিক্রি শুরু করেন। হালিমটি বেশ মুখরোচক হওয়ার তার দোকানের পরিচিতি ছড়াতে থাকে। ক্রেতাদের কাছে দীন মোহাম্মদ পরিচিত হন ‘মামা’ নামে, ফলাফল স্বরূপ দোকানের নামটিও হয়ে গেছে ’মামা হালিম’। রমজান এলেই চাহিদা বাড়ে মামা হালিম এর , প্রতিদিন দুপুরের পর থেকেই ক্রেতার চাপ দেখা যায় দোকানের সামনে। 

ইফতারে চাই মামা হালিম
ইফতারে চাই মামা হালিম
ইফতারে চাই মামা হালিম
ইফতারে চাই মামা হালিম
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা