সোফিয়া জামান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম
আবহমানকাল ধরে মাছের সঙ্গে বাঙালির সম্পর্ক নিবিড়। মাছ খাওয়ার পাশাপাশি মাছ ধরা নিয়ে রয়েছে নানা গল্প-কাহিনি। কেউ জীবিকার তাগিদে মাছ ধরে আবার কেউ শখের বশে মাছ ধরে। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ কখনওবা উৎসব করে মাছ ধরে। ৪ থেকে ৫ হাজার মানুষের উপস্থিতিতে পরিণত হয় বিশাল সামাজিক উৎসবে। গাজীপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, নেত্রকোণা ও সিলেট অঞ্চলে এ উৎসবের দেখা মেলে। শীতে বিলগুলো প্রায় শুকিয়ে আসে। এলাকার ঐতিহ্য অনুযায়ী শুরু হয় সামাজিক মাছ ধরা উৎসব। যা কোনো কোনো এলাকায় ‘বাউত উৎসব’ নামেও পরিচিত। সম্প্রতি তেমনি এক উৎসব হয়ে গেল গাজীপুরের কালিয়াকৈরে। মাছ ধরা উৎসব নিয়ে প্রতিদিনের বাংলাদেশের আজকের আয়োজন।