× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলের শুঁটকিপল্লী

ইমরান হোসেন ইমু

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

ভোজনরসিকদের কাছে খুবই মজার ও আকর্ষণীয় এক খাবার শুঁটকি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিপুলসংখ্যক মানুষের কাছে জনপ্রিয় খাবার শুঁটকি। বাংলাদেশে শুঁটকির একটি বড় অংশ উৎপাদন হয় কক্সবাজারে। বিশাল সমুদ্র উপকূলে কয়েকশ একর জায়গা নিয়ে অবস্থিত শুঁটকিপল্লী। পুরো এলাকার বাতাসে শুঁটকির ঘ্রাণ।

দুই পাশে বাঁশ বেঁধে শুঁটকি তৈরি করা হচ্ছে

কক্সবাজারের উপকূলীয় এলাকা মহেশখালীর সোনাদিয়া, গোরকঘাটা, তাজিয়াকাটা, কুতুবজোম; কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, খুদিয়ারটেক, আলী আকবর ডেইল, অংজাখালী, পশ্চিম ধুরুং, টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন, জালিয়াপাড়া; সদর উপজেলার নাজিরারটেক, খুরুশকুল, সমিতিপাড়া, চৌফলদণ্ডিসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বিপুল পরিমাণ শুঁটকি তৈরি হয়।

প্লাস্টিকের ঝুড়িতে শুঁটকি মাথায় হাস্যোজ্জ্বল শিশু

এসব শুঁটকির মধ্যে সামুদ্রিক রূপচাঁদা, ছুরি লাক্কা, কোরাল, সুরমা, লইট্যা, চিংড়ি এবং মিঠাপানির মাছের মধ্যে শোল, কাচকি, কুচো চিংড়ি, মলা, গইন্যা, বাইলা, ফাইস্যাসহ প্রায় ২০ প্রজাতির মাছের শুঁটকি হয়।

বাশেঁর বেড়ায় শুঁটকি শুকাচ্ছেন এক নারী

কক্সবাজারে শুঁটকি শুকানোর সবচেয়ে বড় মহাল কক্সবাজার শহরসংলগ্ন পশ্চিম সাগরের তীরে নাজিরারটেক। এটি নতুন চর এলাকা। বছরজুড়ে এখানে চলে শুঁটকি মাছের উৎপাদন। প্রায় শত একরের বিশাল এলাকাজুড়ে শত শত বাঁশের মাচায় নানান জাতের মাছ শুকানো হয়।

খেলায় মগ্ন তিন শিশু

চট্টগ্রামে শুঁটকিপল্লী নামে পরিচিত কর্ণফূলী ব্রিজের এপার-ওপার। একটা সময় বিশাল পরিসরে শুঁটকি উৎপাদন করা হতো কিন্তু ইদানীং শুঁটকি মাচা অনেক কমে গেছে। যদিও এখন শুঁটকি উৎপাদন হয় বাণিজ্যিকভাবে, বিশাল কলেবরে। শুঁটকি রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ।

শুঁটকির ‍ওপর ঝুড়িতে বসে আছে এক শিশু। প্রবা ফটো

শুঁটকির ‍ওপর ঝুড়িতে বসে আছে এক শিশু। প্রবা ফটো

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা